desh somoy logo
ঢাকাSunday , 29 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

desh somoy
March 29, 2026 4:43 pm
Link Copied!

সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরুর আগে বৈঠক করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, চলমান সংসদ অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের ভূমিকা, অবস্থান এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এদিকে, জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর রোববার থেকে পুনরায় শুরু হয়েছে। বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে অধিবেশন বসে।

উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছিল। সে সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।