ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কৃষি মার্কেট পরিদর্শন করেছেন।
রোববার (২৯ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিটে আগুনে ক্ষতিগ্রস্ত এ মার্কেটটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি স্থাপনায় যাতে কেউ অবৈধভাবে দোকান নির্মাণ করতে না পারে, সে বিষয়ে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মার্কেটের পাশে জলাধার স্থাপনের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দোকান মালিক ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনের সময় স্থানীয় দোকান মালিক ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীর এ উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
