desh somoy logo
ঢাকাSunday , 29 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

desh somoy
March 29, 2026 1:49 pm
Link Copied!

বলিউডে বেশ কিছুদিন ধরেই লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় রয়েছেন কৃতি শ্যানন। এমনকি বিভিন্ন সূত্রে জানা গেছে, কবীর বাহিয়া ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি-এর ঘনিষ্ঠ।
বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও পার্টিতে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে। এরই মধ্যে বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে।


তবে এসব গুঞ্জনের মাঝেই বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কৃতি। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, “আমি কবে বিয়ে করছি—এই প্রশ্নটা সবাই করে। কিন্তু জীবনে বিয়ের বাইরেও অনেক কিছু আছে।”


তিনি আরও বলেন, বিয়ে নিয়ে তার কোনও তাড়াহুড়ো নেই। কৃতির ভাষায়, “যখন মনে হবে সঠিক সময় এসেছে, তখনই বিয়ে করব। এখনই সে রকম কোনও পরিকল্পনা নেই।”
অর্থাৎ, আপাতত বিয়ের পিঁড়িতে বসার কোনও তাড়া নেই এই অভিনেত্রীর। ক্যারিয়ার, নিজের লক্ষ্য এবং ব্যক্তিগত সময়কেই বর্তমানে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।


একই অনুষ্ঠানে বলিউডের স্বজনপোষণ নিয়েও খোলামেলা কথা বলেন কৃতি। তার মতে, শুধু চলচ্চিত্র অঙ্গন নয়, সব ক্ষেত্রেই এই প্রবণতা রয়েছে। এমনকি স্টার কিডদের কারণে কয়েকবার কাজ থেকেও বাদ পড়তে হয়েছে বলেও জানান তিনি। তবে তার বিশ্বাস, পরিশ্রম ও ধৈর্য থাকলে একসময় সঠিক সুযোগ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।