desh somoy logo
ঢাকাTuesday , 12 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে চাকরির নামে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ

দেশ সময়
May 12, 2026 2:51 pm
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তাররা হলেন— নুসরাত জাহান (২৮) ও মো. সোহান (২৪)।

সোমবার (১১ মে) দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৪ তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৪ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তরা পল্লবী থানাধীন এলাকায় ‘বিএফসি গ্লোবাল কনসালটেন্সি’ নামে একটি অফিস খুলে ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করত। বিজ্ঞাপনে অস্ট্রেলিয়া, ইতালি, কুয়েত ও সার্বিয়াসহ বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির সুযোগের কথা বলা হতো।

ভুক্তভোগীরা ওই বিজ্ঞাপন দেখে প্রায় ছয় মাস আগে অফিসে যোগাযোগ করেন। পরে অভিযুক্তরা অস্ট্রেলিয়ায় যেতে জনপ্রতি ৯ লাখ, কুয়েতে ৬ লাখ, ইতালিতে ২০ লাখ এবং সার্বিয়ায় যেতে ৮ লাখ টাকা লাগবে বলে জানায়।

চুক্তির পর ভুক্তভোগীরা কয়েকটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে মোট সাড়ে তিন কোটি টাকা জমা দেন। তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর আশ্বাস দেওয়া হলেও পরে শুরু হয় প্রতারণা।

র‌্যাব জানায়, টাকা নেওয়ার এক মাস পর ভুক্তভোগীদের ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা দেওয়া হয়। পরে ফ্লাইটের তারিখ নির্ধারণ করে বুকিং করা এয়ার টিকিটের প্রিন্ট কপিও দেওয়া হয়। তবে ফ্লাইটের আগের দিন বিভিন্ন অজুহাত দেখিয়ে টিকিট বাতিলের কথা জানানো হয়। এরপরই প্রতারক চক্রটি আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীরা পল্লবী থানায় মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।