ঢাকাThursday , 25 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া এবং পরে মারা যাওয়া নবজাতকের অসহায় পরিবারকে সহায়তা করেছে উপজেলা প্রশাসন।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির হাতে ১০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং নবজাতকের বাবা-মা।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, খোঁজ নিয়ে জানা গেছে পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। শিশুটির জন্মের সময় চিকিৎসার খরচ জোগাতে তাদের ঋণ করতে হয়েছে। কিন্তু জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটির মৃত্যু হয়। মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, নবজাতকের বাবা ইসমাইল পহোলান মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর।

গত ৯ জুন মঠবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়। শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল। এছাড়া জন্মগতভাবে তার জিহ্বা ছিল না বলেও চিকিৎসকরা জানিয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।