ঢাকাTuesday , 14 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদে আরও ৬ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (রাতে) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ নেতা তারেক রহমানের পক্ষে পৃথক প্রস্তাব উপস্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম। পরে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবগুলো অনুমোদিত হয়। নবগঠিত প্রতিটি সংসদীয় স্থায়ী কমিটিতে ১০ জন করে সদস্য রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে।

Advertisement

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিএনপির সংসদ সদস্য আবুল কাশেম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদীব চৌধুরীকে।

এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বিএনপির সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীনকে।

অন্যদিকে, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির সংসদ সদস্য শফিকুল হক মিলনকে।

নবগঠিত এসব কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম তদারকি, পর্যালোচনা এবং সংসদীয় জবাবদিহিতা আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।