desh somoy logo
ঢাকাWednesday , 2 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রলোভনে সম্পর্ক, তরুণীর অনশন, সপরিবারে প্রেমিকের পলায়ন-সেই পুরোনো গল্প

দেশ সময়
July 2, 2025 9:34 am
Link Copied!

শরীয়তপুর গোসাইরহাটে বিয়ের দাবিতে প্রেমিক তাপশ দাশের বাড়িতে অনশনে এক তরুণী। উপজেলার ধীপুর গ্রামে এ ঘটনায় প্রেমিকপ্রবর সপরিবারে পলায়ন করেছে। আশপাশ থেকে জড়ো হওয়া লোকজনের কাছে তরুণীর অভিযোগ, প্রলোভনে পড়ে দীর্ঘ পাঁচ বছর শারীরিক সম্পর্ক চালিয়ে গেছেন। এখন বিয়ে না করায় অনশনে বসেছেন তিনি। বিয়ে না করলে বিষ খাওয়ার হুমকিও দিচ্ছেন তরুণীটি।

প্রতিবেশীরা বলেন, সকাল থেকে দেখছি ওই তরুণী অনশনে রয়েছেন। ছেলের পরিবারের লোকজন পলাতক। ঘটনা জানাজানির পর মেয়ের বাবা-মা মেয়েটিকে আর বাড়িতে ঢুকতে দিচ্ছে না। ওই তরুণীর ছোটভাই বলেন, তাপশ আমাদের বাড়িতে মাঝেমধ্যে আসতেন। এখন হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন। তাই আমার বোন তাদের বাড়িতে অনশনের জন্য গোসাইরহাটে গিয়েছে।

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।