desh somoy logo
ঢাকাTuesday , 8 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্কারোপ

দেশ সময়
July 8, 2025 10:23 am
Link Copied!

ফের বাণিজ্য যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) তিনি ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করে চিঠি দিয়েছেন। যার মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক মায়ানমার এবং লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের ওপর আরোপ করা হয়েছে।  এই তালিকায় বাংলাদেশও রয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখনও আলোচনার জন্য উন্মুক্ত।  তিনি চুক্তিতে পৌঁছনোর জন্য নমনীয় হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। 

ট্রাম্প আরও বলেন, ‘আমরা যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা চীনের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করার কাছাকাছি… আমরা যাদের সঙ্গে দেখা করেছি, আমরা মনে করি না আমরা একটি চুক্তি করতে সক্ষম হব। তাই আমরা কেবল তাদের একটি চিঠি পাঠাচ্ছি।’

ট্রাম্প শুল্কের হার জানিয়ে যেসব দেশের কাছে চিঠি পাঠিয়েছেন— বাংলাদেশ- ৩৫ শতাংশ, লাওস- ৪০ শতাংশ, মিয়ানমার- ৪০ শতাংশ, থাইল্যান্ড- ৩৬ শতাংশ, কম্বোডিয়া- ৩৬ শতাংশ, সার্বিয়া- ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়া- ৩২ শতাংশ, দক্ষিণ আফ্রিকা- ৩০ শতাংশ, বসনিয়া ও হার্জেগোভিনা- ৩০ শতাংশ, মালয়েশিয়া- ২৫ শতাংশ, তিউনিসিয়া- ২৫ শতাংশ, জাপান- ২৫ শতাংশ, দক্ষিণ কোরিয়া- ২৫ শতাংশ ও কাজাখস্তান- ২৫ শতাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।