desh somoy logo
ঢাকাMonday , 4 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক এবং বিদেশি অস্ত্র উদ্ধার

দেশ সময়
May 4, 2026 6:22 pm
Link Copied!

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

সোমবার (৪ মে) ভোরে পরিচালিত এ অভিযানে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। এ সময় মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানানো হয়েছে।

এ সময় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়। একই সঙ্গে আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়েছে।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।