desh somoy logo
ঢাকাWednesday , 22 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় শুরু প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’

Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।

২২ এপ্রিল ২০২৬ বুধবার গাইবান্ধা জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ এবং ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। প্রাণবন্ত এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় করেন ক্রীড়াপ্রেমী দর্শকরা।

এবারের টুর্নামেন্টে জেলার মোট চারটি দল অংশ নিচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ এবং জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।

উদ্বোধনী খেলা শেষে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। এতে জেলার ক্রীড়া উন্নয়ন, তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে নানা পরিকল্পনা তুলে ধরা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করে জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।