ঢাকাSaturday , 25 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বৃত্তি পরীক্ষার ফল নিয়ে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Advertisement

শনিবার সকালে উপজেলার বালার ছিঁড়া চৌরাস্তায় সচেতন শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবক মো. জহুরুল ইসলাম, আজিজুল ইসলাম, রেজওয়ান মিয়া, আহসান হাবীব দুঃখসহ এলাকার অন্যান্য অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

Advertisement

বক্তারা অভিযোগ করেন, আহাদ রেসিডেন্সি মডেল স্কুলের ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রকৃতপক্ষে দুইজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তবে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধির উদ্দেশ্যে জেলার অন্যান্য বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ও রোল নম্বর ব্যবহার করে সেগুলো আহাদ রেসিডেন্সি মডেল স্কুলের শিক্ষার্থী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে তারা দাবি করেন।

এ ধরনের কর্মকাণ্ডকে বিভ্রান্তিকর ও অনৈতিক উল্লেখ করে বক্তারা বলেন, এতে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে। তারা অবিলম্বে এ ধরনের প্রচার বন্ধের পাশাপাশি উপজেলা প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। উল্লেখ্য, এ অভিযোগ মানববন্ধনে অংশগ্রহণকারীদের বক্তব্যের ভিত্তিতে উত্থাপিত হয়েছে; সংশ্লিষ্ট বিদ্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।