desh somoy logo
ঢাকাThursday , 23 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর বনানীতে বাসচাপায় দুই পথচারী নিহত

desh somoy
April 23, 2026 5:32 pm
Link Copied!

রাজধানীর বনানী সেতু ভবনের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ভূইয়া পরিবহনের একটি বাসের চাপায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় আহত তিনজনকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্ত চলছে এবং পলাতক বাসচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।