desh somoy logo
ঢাকাSunday , 31 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বিটিসি একাডেমীর উদ্যোগে নবীন কর আইনজীবীদের সংবর্ধনা

দেশ সময়
August 31, 2025 12:37 am
Link Copied!

রাজধানীর আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে নবীন কর আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে বিটিসি একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।


শুক্রবার বিকেল ৪ টায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় কর আইনজীবী ও জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পর্যায়ের সাবেক কমকর্তাগন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্সেস ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব রমিজউদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে জানান, ব্যক্তি পর্যায়ে সরকারের ই-রিটার্ন সাবমিটে বাধ্যবাদকতা থাকায় কর আইনজীবীদের কর্ম-পরিধি বেড়েছে।
এতে দেশ ও জাতীয় উন্নয়নে আইনজীবীদের ভুমিকা অপরিসীম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এ এইচ.এম. মাহবুবুস সালেকিন, সেক্রেটারি মোঃ আবু নাসের মজুমদার এবং উপকর কমিশনার অবসরপ্রাপ্ত মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কর কমিশনার বজলুল কবির ভূঞা। তিনি নবীন কর আইনজীবীদের আইন পেশায় সৎ, দক্ষ ও নিষ্ঠাবান হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি ও বরিশাল বিভাগীয় কর আইনজীবী সমিতির সভাপতি জনাব মিজানুর রহমান দুলাল।

সভায় পেশাভিত্তিক প্রশিক্ষণ বিষয়ে মুল্যবান বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বিটিসি একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব ইমতিয়াজ ইসলাম।

বিটিসি একাডেমির প্রতিষ্ঠাতা এডভোকেট ইমতিয়াজ ইসলাম বলেন, বিটিসি একাডেমি যেভাবে আইটিপি পরীক্ষায় প্রস্তুতিতে আইনজীবীদের পাশে ছিল, ভবিষ্যতেও নবীন কর আইনজীবীদের পাশে থাকবে। আইনজীবীদের বাস্তবভিত্তিক সহায়তায় ই-রিটার্ন, ভ্যাটসহ বিভিন্ন কোর্স চালু রেখেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, নতুন প্রজন্মের কর আইনজীবীরা রাজস্ব আহরণে কার্যকর ভূমিকা রাখলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। আর এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের ধারাবাহিকতায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।