desh somoy logo
ঢাকাTuesday , 31 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়তি দামে জরিমানা গুনতে হলো তৈল বিক্রেতাকে

desh somoy
March 31, 2026 1:18 pm
Link Copied!

রাঙামাটির নানিয়ারচরে বাড়তি দামে জ্বালানী তৈল বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে এক বিক্রেতাকে ৫হাজার টাকা জরিমানা করেছে নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।

রোববার (২৯ মার্চ) দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি ৩রাস্তার মাথা এলাকায় মেসার্স সজীব এন্ড সৌরভী এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মো. কাদের এর নিকট থেকে এই জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, মেসার্স সজীব এন্ড সৌরভী এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মো. কাদের ১৬০টাকা হারে প্রতি লিটার অকটেন বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করে উপজেলা প্রশাসন।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ জানান, জ্বালানী তৈলের অবৈধ মজুদ ও দাম বাড়তি রাখায় এই জরিমানা আদায় করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এসময় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।