desh somoy logo
ঢাকাSaturday , 16 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

Link Copied!

ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের পথে যাত্রা করেন।

সফরকালে প্রধানমন্ত্রী দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসমাবেশের জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানস্থলজুড়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শনিবার বিকেলে সেখানে জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশ থেকেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরো অনুষ্ঠানস্থল নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালে তারেক রহমান বিএনপির একজন কর্মী হিসেবে চাঁদপুর সফর করেছিলেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর এ জেলায়।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুক্রবার রাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন সরকারের তিন মন্ত্রী। তারা হলেন ড. আ ন ম এহছানুল হক মিলন, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।