desh somoy logo
ঢাকাFriday , 15 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ৩ বনদস্যু

Link Copied!

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তিন বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে পরিচালিত এ অভিযানের মাধ্যমে দস্যু বাহিনীর সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৫ মে) সকালে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন— মো. রমজান শরীফ (১৯), মো. মেহেদী হাসান (২৫) এবং মো. এনায়েত (২৫)। তাদের মধ্যে দুজন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা এবং অপরজন ফরিদপুরের ভাঙ্গা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সুন্দরবনের কুখ্যাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য।

অভিযানে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, চারটি ওয়াকিটকি চার্জার এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পূর্ব বন বিভাগের শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় অবস্থান করছে। পরে বুধবার (১৩ মে) থেকে অভিযান শুরু হয় এবং শুক্রবার সকাল পর্যন্ত টানা দুই দিন অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অস্ত্র ও গোলাবারুদসহ তিন দস্যুকে আটক করা সম্ভব হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে জেলেদের অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগে বন বিভাগ কয়েকজন জেলেকে উদ্ধার করলেও দস্যুদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।