desh somoy logo
ঢাকাFriday , 15 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রীর সফর

দেশ সময়
May 15, 2026 11:35 am
Link Copied!

দীর্ঘ প্রায় ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সরকারপ্রধানের সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নির্ধারিত কর্মসূচিস্থল পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

এ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ড টাঙিয়ে সাজসজ্জা করা হয়েছে। দীর্ঘদিন পর সরকারপ্রধানকে কাছ থেকে দেখতে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী চাঁদপুরে সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ।

এ ছাড়া তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন এবং জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর সফল ও নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।