প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে এ শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন আলাল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারি, খন্দকার রাকিবুল ইসলাম রাকিব ও আরশাদ আইয়ুব জাহিদ এবং সদস্য সচিব ওয়ালিদ শাকিল।
বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করে বলেন, নতুন আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।
