desh somoy logo
ঢাকাFriday , 15 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল, আর বাকি আটজনের মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের এবং একজন করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের।

একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৯২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১১ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৪ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছিল এবং ৩৭৭ শিশু হামের উপসর্গ নিয়ে মারা যায়।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫৫ হাজার ৬১১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৪০ হাজার ১৭৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৫৫ শিশু।

একই সময়ে দেশে মোট ৭ হাজার ৪১৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।