desh somoy logo
ঢাকাFriday , 15 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

খালি জায়গা পেলেই হবে খেলার মাঠ, জানালেন আমিনুল হক

দেশ সময়
May 15, 2026 12:53 pm
Link Copied!

যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই হবে খেলার মাঠ: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় খালি জায়গা চিহ্নিত করে সেখানে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের আবেগ ও জনপ্রিয়তার অন্যতম জায়গা। এ খেলাকে আরও এগিয়ে নিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালু করেছে, যাতে খেলোয়াড়রা আরও উৎসাহিত হন।

তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে ৬৪ জেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের দায়িত্ব নেওয়া হবে।

খেলার মাঠ তৈরির বিষয়ে আমিনুল হক বলেন, ইতোমধ্যে দেশের সব ইউনিয়ন ও উপজেলায় মাঠ তৈরির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই খেলাধুলার উপযোগী মাঠ নির্মাণ করা হবে।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই ক্রীড়ার উন্নয়ন ও তরুণদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।