desh somoy logo
ঢাকাSaturday , 16 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় হাতিয়া দ্বীপ সমিতির বার্ষিক সভা, নতুন নেতৃত্বে জাহেদুল-আশ্রাফুল

দেশ সময়
May 16, 2026 10:05 am
Link Copied!

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকার নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ জাহেদুল আলম। একই সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আশ্রাফুল হক।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির শীর্ষ দুই পদের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আশ্রাফুল হক জানান, আগামী এক মাসের মধ্যে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পাশাপাশি তিনি হাতিয়াবাসীর কল্যাণে সমিতির কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন ও কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহেদ তাদের দায়িত্বকালীন বিভিন্ন কার্যক্রম ও অর্জনের বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত হাতিয়া দ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, মোসাদ্দেক চৌধুরী, নাইম উদ্দিন রুবেল, মফিজুল ইসলাম দুলাল, আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, প্রিন্স সাহাবুদ্দিন রাশেদ, প্রকৌশলী আনোয়ারুল ইসলাম রাশেদ ও আহসানুল করিম সোহেলসহ পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেন।

অধ্যাপক সুফিয়া আখতার ও আহসানুল বারি জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা এস এম ফরহাদ হোসেন, হেদায়েত হোসেন, সহিদুল মাওলা, ওবায়দুল মাওলা শাহরিয়ার, বিটিভির সাবেক জিএম নুরুল আজম পবন, লেখক ফজলে এলাহী শাহীন এবং সাখাওয়াত হোসেন শওকতসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।